ইমেইল ভেরিফিকেশন আনছে হোয়াটসঅ্যাপ
ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে সবর্দা পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে হোয়াটসঅ্যাপ। এরই ধারাবাহিকতায় নিরাপত্তা জোরদারে আরও একটি ফিচার আনতে যাচ্ছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।
শোনা যাচ্ছে, এবার হোয়াটসঅ্যাপে চালু হতে চলেছে ইমেইল ভেরিকেশন। অর্থাৎ ব্যবহারকারীকে ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ড ভেরিফাই করতে হবে। যদিও এটা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে ইমেইল ভেরিফিকেশন নাও করতে পারেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আপাতত এই ফিচার নিয়ে কাজ চলছে। তবে যে শুধু নিরাপত্তার স্বার্থেই এই ফিচার তা নয়। রয়েছে আরও কিছু সুবিধা।
ধরুন রাস্তায় বেরিয়ে হারিয়ে ফেলেছেন মোবাইল। হারিয়েছে সিম। ফলে পুরনো হোয়াটসঅ্যাপে লগ ইন করা বেশ জটিল। কিন্তু ইমেইল ব্যবহার করে সহজেই লগইন করতে পারবেন হোয়াটসঅ্যাপে। বা ধরুন নেটওয়ার্ক সমস্যার জন্য ওটিপি আসছে না, সেক্ষেত্রেও ইমেইল ব্যবহার করে সহজেই লগইন করা যাবে হোয়াটসঅ্যাপে।
ডিবিটেক/বিএমটি







